সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সত্য, ন্যায়, মানবিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। একটি সচেতন, মানবিক ও উন্নত সমাজ গঠনে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম।
সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করা। পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং নৈতিক সাংবাদিকতায় উৎসাহিত করাও আমাদের অন্যতম অঙ্গীকার।
আমরা বিশ্বাস করি, ঐক্য, সততা, পেশাদারিত্ব ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংবাদিক সমাজকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করা সম্ভব। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন একটি কার্যকর ও আস্থার সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।
আমি ফাউন্ডেশনের সকল সদস্য, শুভানুধ্যায়ী, সহযোগী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই পথচলা আরও সফল ও গতিশীল হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।
সাংবাদিকতার মর্যাদা সমুন্নত থাকুক, সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের সম্মিলিত অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
ধন্যবাদান্তে,